ঢাকা
১৩ জুলাই ২০২৬

রহস্যময়ীর সন্ধান পেলেন নেটিজেনরা!

স্পোর্টস ডেস্ক
বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯   ৫১৮ বার পঠিত
রহস্যময়ীর সন্ধান পেলেন নেটিজেনরা!

আর কয়েক দিন পরেই শুরু হতে যাচ্ছে আইপিএল। নেটদুনিয়ায় যখন এটা নিয়ে চলছে আলোচনা ঠিক তার পাশেই আলোচিত হচ্ছে আইপিএলের নিলাম পর্বে অংশ নেয়া এক নারীকে নিয়ে। যেন রহস্যময়ী এক নারীর সন্ধান পেলেন নেটিজেনরা।

হইচই থেমে নেই সোশ্যাল মিডিয়াতেও। এই নারীর সন্ধান মিলল সানরাইজার্স হায়দরাবাদের বুকিং টেবিল থেকে। মেন্টর মুত্তিয়া মুরালিধরন এবং ভিভিএস লক্ষণ, ট্রেভর বেলিসদের পাশেই দেখা গিয়েছিল তাকে।
নাম কাভিয়া মারান। সানরাইজার্স হায়দরাবাদের মালিক কালানিথি মারানের কন্যা কাভিয়া। বয়স মাত্র ২৭ বছর।

এ বছরের প্রথমে সান টিভি নেটওয়ার্কের বোর্ড অফ ডিরেক্টরসদের মিটিংয়ে দেখা গিয়েছিল কাভিয়াকে।
জন্ম চেন্নাই এর মারানে । স্টেলা মারিস কলেজ থেকে বি.কম গ্র্যাজুয়েট এর পর নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের লিওনার্ড এন স্টার্ন স্কুল অফ বিজনেস থেকে এমবিএ পাশ করেন কাভিয়া।
পড়াশোনা শেষে যোগ দেন বাবার ব্যবসায়। সান টিভি গ্রুপের আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদকে সময় দিতে শুরু করে দেন তিনি।

তবে শুধু কাভিয়াই নয়। এর আগেও আইপিএলকে ঘিরে অনেককে নিয়েই তৈরি হয় রহস্য। নেট দুনিয়ায় চলেছে আলোচনা । তাই কেউ কেউ বলছেন এ আর নতুন কি!

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa