ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

যেভাবে বিবাহবার্ষিকী পালন করলেন ট্রাম্প-মেলানিয়া

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০   ৩০৩ বার পঠিত
যেভাবে বিবাহবার্ষিকী পালন করলেন ট্রাম্প-মেলানিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার বিবাহবার্ষিকী পালিত হয়েছে । গতকাল বুধবার ছিল এই দম্পতির ১৫তম বিবাহবার্ষিকী। এই উপলক্ষে হোয়াইট হাউজ থেকে প্রকাশিত একটি ছবি সবার নজর কেড়েছে। বুধবার তাদের এ রোমান্টিক ছবিটি প্রকাশ করা হয়।

ওই ছবিতে দেখা যায়, হাতে হাত রেখে ট্রাম্প-মেলানিয়া দুজনে নাচছেন, পেছনে বাদ্যযন্ত্র বাজছে। ধারনা করা হচ্ছে, বড়দিন উদযাপনের সময় ছবিটি তোলা হয়েছিল। ১৫ বছর আগে দুজন দুজনের হাত ধরেছিলেন। প্রতিজ্ঞা নিয়েছিলেন বাকি জীবনটুকু কাটিয়ে দেবেন এক সঙ্গে।

 

 

 

 

 

মেলানিয়া সাবেক স্লোভেনিয়ান মডেল। ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় স্ত্রী তিনি। ২০০৫ সালে ট্রাম্প ও মেলানিয়ার বিয়ে হয়। পরের বছর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান মেলানিয়া। তিনিই প্রথম মার্কিন ফার্স্ট লেডি যার মাতৃভাষা ইংরেজি নয়।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পর যুক্তরাষ্ট্রের ৪৫ তম রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন হন ডোনাল্ড ট্রাম্প। তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং টেলিভিশন রিয়ালিটি অনুষ্ঠানের একজন ব্যক্তিত্ব। নির্বাচনে তিনি হিলারি ক্লিনটনের বিপক্ষে জয়লাভ করেন।

ট্রাম্প নিউ ইয়র্ক শহরের স্থানীয় বাসিন্দা ফ্রেড ট্রাম্পের ছেলে। রিয়েল এস্টেট ব্যবসাকে নিজের কর্মজীবন হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার পিতার যথেষ্ট অনুপ্রেরণা ছিল।

পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধীন হোয়ারটন স্কুলে অধ্যয়নের সময় তার পিতার ‘এলিজাবেথ ট্রাম্প এন্ড সান’ প্রতিষ্ঠানে কাজ করেন ট্রাম্প। ১৯৬৮ সালে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি তাঁর পিতার প্রতিষ্ঠানের হাল ধরেন।

১৯৭১ সালে ট্রাম্প তাঁর পিতার প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণভার গ্রহণ করেন এবং প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’ রাখেন।

যুক্তরাষ্ট্রের রিয়েল স্টেট ব্যবসা এবং মিডিয়া তারকাদের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তিত্ব ট্রাম্প।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa