ঢাকা
২৫ জুন ২০২৬
শিরোনাম

মৌলভীবাজার থেকে ইয়াবাসহ আটক ১

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯   ৩৪৪ বার পঠিত
মৌলভীবাজার থেকে ইয়াবাসহ আটক ১

গত ২৫ ডিসেম্বর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর ইশতিয়াক বিন ইউসুফ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল ইসলাম ও এএসপি মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার সদর থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে।

অভিযানে মৌলভীবাজার জেলার সদর থানাধীন মৌলভীবাজার পৌরসভার পশ্চিম বাজারস্থ কুদরত উল্লাহ রোডের পার্শ্বে মেসার্স সুয়েব মেডিকেল হল এর সামনে থেকে ৬৫(পয়ষট্টি) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা- মসুদ মিয়া (৫২), পিতাঃ মৃত বারিক মিয়া, সাং- কালাপুর ২নং ওয়ার্ড, পোষ্টঃ কালাপুর, থানাঃ শ্রীমঙ্গল, জেলাঃ মৌলভীবাজার। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box