ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে নেতা অপহরণের অভিযোগ, থানায় মামলা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৭ জুন ২০২৬   ১০১ বার পঠিত
মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে নেতা অপহরণের অভিযোগ, থানায় মামলা

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলের এক নেতাকে অপহরণ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) রাতে জেলা এনসিপির মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হুসাইন অভিযোগ করেন, রাত সাড়ে ৯টার দিকে মৌলভীবাজার শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে জুনেদের নেতৃত্বে কয়েকজন তাকে গলায় ছুরি ধরে জোরপূর্বক একটি গাড়িতে তুলে শ্রীমঙ্গলের দিকে নিয়ে যায়। এ সময় এহসান জাকারিয়ার সঙ্গে বিরোধে জড়ালে তাকে হত্যা করে গুম করা হবে বলেও হুমকি দেওয়া হয়। পরে রাত ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের ২ নম্বর পুল এলাকায় তাকে নামিয়ে দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, কুলাউড়ায় এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস আলমের সফরকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচিতে দাওয়াত, ব্যবস্থাপনা এবং কেন্দ্রীয় নেতাদের গাড়িতে অবস্থান নিয়ে জেলা নেতাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জেরেই এ ঘটনার সূত্রপাত।

পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে ঘটনাটি এনসিপির অভ্যন্তরীণ কোন্দল ও বিরোধের জেরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa