ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

মামুনুল হক প্রসঙ্গে দেওয়া নিজের বক্তব্য প্রত্যাহার করলেন স্পিকার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২১ জুন ২০২৬   ২১৯ বার পঠিত
মামুনুল হক প্রসঙ্গে দেওয়া নিজের বক্তব্য প্রত্যাহার করলেন স্পিকার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে নিয়ে সংসদে নিজের মন্তব্য একপাঞ্জ (কার্যবিবরণী থেকে বাদ দেওয়া) করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ রোববার জাতীয় সংসদের বৈঠকের শুরুতে স্পিকার সংসদকে এ তথ্য জানান।

র আগে গত বৃহস্পতিবার বাজেট আলোচনায় বিএনপির সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের বক্তব্যে মামুনুল হকের প্রসঙ্গে এসেছিল। তিনি বলেছিলেন, ‘মাওলানা মামুনুল হক অনেক বড় বড় কথা বলছেন।… কিন্তু তিনি যে গাজীপুরে একটি নারীসহ ধরা পড়লেন, মুতা বিয়ের নামে, সেটা আসলে কী ছিল?’

বৃহস্পতিবারই খোন্দকার আবু আশফাকের বক্তব্য এক্সপাঞ্জ করেছিলেন স্পিকার। সেদিন স্পিকার বলেছিলেন, ‘একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ এখানে আলোচিত হোক, চাই না আমরা।’

আজ রোববার অধিবেশনের শুরুতে স্পিকার সংসদে বলেন, গত বৃহস্পতিবার ঢাকা-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক হেফাজতে ইসলামীর নেতা মাওলানা মামুনুল হক সম্পর্কে, কথিত পরকীয়া সম্পর্কে দু-একটি মন্তব্য করেছেন। যেটি অনভিপ্রেত। যেহেতু যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। তাই আবু আশফাকের বক্তব্য এক্সপাঞ্জ করেছি।’

স্পিকার আরও বলেন, ‘আমারও একটি বক্তব্য উল্লেখ করেছিলাম; বলেছিলাম, কোনো ব্যক্তির জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে আমার বক্তব্যে এসেছিল। সে অন্ধকারাচ্ছন্ন অধ্যায়, এটিকেও এক্সপাঞ্জ করা হলো।’

বক্তব্য দেওয়ার সময় সংসদ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ‘যার পক্ষে এখানে এসে নিজেকে “ডিফেন্ড” করা সম্ভব নয়, তাঁর উদ্দেশে কোনো বিরূপ মন্তব্য আপনারা করবেন না, এটাই আশা করি।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa