ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬   ৩৩৬ বার পঠিত
মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৪ নম্বর আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মো. খোরশেদ আলম তার বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৯ জুন একটি অনলাইন পোর্টালে ‘আদাঐর ইউনিয়ন পরিষদের অবকাঠামো উন্নয়ন সঠিক নয়’ শিরোনামে প্রকাশিত ভিডিও প্রতিবেদনে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে।

তিনি দাবি করেন, দায়িত্ব গ্রহণের পর থেকে ইউনিয়ন পরিষদের অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিষদের জন্য প্রিন্টার, টেবিল, চেয়ার, দরজা, জানালাসহ বিভিন্ন সামগ্রী সংগ্রহ এবং অন্যান্য উন্নয়নমূলক কাজে তিনি ভূমিকা রেখেছেন। বরাদ্দকৃত অর্থ পর্যাপ্ত না হওয়ায় ব্যক্তিগতভাবেও অর্থ ব্যয় করেছেন বলে তিনি জানান।

চেয়ারম্যান আরও বলেন, ইউনিয়ন পরিষদের আওতায় উল্লেখযোগ্য কোনো শিল্প-কারখানা বা বড় ব্যবসাপ্রতিষ্ঠান না থাকায় রাজস্ব আয় সীমিত, ফলে উন্নয়ন কার্যক্রম পরিচালনায় নানা সীমাবদ্ধতা রয়েছে।

তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি সংশ্লিষ্টদের দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানান।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa