ঢাকা
১১ জুলাই ২০২৬

মাদক ব্যবসায়ী মা-ছেলের কারাদণ্ড

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২২ জানুয়ারি ২০২০   ২৭৫ বার পঠিত
মাদক ব্যবসায়ী মা-ছেলের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক সেবন ও বিক্রির দায়ে মা-ছেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিঙ্গারবিলের গোলাপ মিয়ার স্ত্রী নাসিমা ও তার ছেলে শওকত আলী।

মঙ্গলবার রাতে তাদের এ সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।

জেলা ডিবি পুলিশের ওসি আমিনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গারবিল থেকে মাদক সেবনের সময় হাতেনাতে মা-ছেলেকে আটক করা হয়। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা করে জরিমানা করা হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa