ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

মাগুরায় ফেন্সিডিলসহ আটক ৩

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৪ জানুয়ারি ২০২০   ৩৩৮ বার পঠিত
মাগুরায় ফেন্সিডিলসহ আটক ৩

মাগুরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ তিন জনকে আটক করেছে হাইওয়ে ফাড়ির পুলিশ। শুক্রবার সকালে একটি পরিবহন বাসে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা আন্তজেলা মাদক কারবারি চক্রের সদস্য বলে জানায় পুলিশ।

মাগুরা রামনগর ফাড়ি পুলিশের ইনচার্জ আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ১১ টায় রামনগর মহাসড়ক এলাকায় ঢাকাগামী জে আর পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালিয়ে ৩০০ বোতল ফেন্সিডিলসহ মধুখালির সজিব বিশ্বাস (২৪) পিতা রশিদ বিশ্বাস, ঝিনাইদহ নারায়ণপুর এলাকার মোহাম্মদ নুর আলোম ( ৪০) পিতা ইসমাইল ও মাগুরা সদরের পাকা কাঞ্চনপুর গ্রামের সমীর মুন্সির পুত্র শাহিনুরকে (২৫) আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি। তাদের বিরুদ্ধে আদালতে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সাইদুর রহমান জানালেন, সকালে ফাড়ি পুলিশের হাতে ফেন্সিডিলসহ আটককৃতরা আন্তজেলা মাদক কারবারি চক্রের অন্যতম সদস্য৷ গত মাসের মাঝামাঝিতে মাগুরা সদরের দেড়ুয়ে গ্রাম থেকে পরিত্যক্ত প্রাইভেটকারসহ ৪৯০ বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় সম্প্রিক্ত রয়েছে তারা। আটকের পর জিজ্ঞাসাবাদে ৬৪ ধারায় জবানবন্দিতে ও-ই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন তারা বলে জানান মামলার তদন্তকারী ও-ই কর্মকর্তা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa