ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

ভ্যানকুভারে চিরচেনা দুই প্রতিপক্ষের হাইভোল্টেজ দ্বৈরথ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   ৮৩ বার পঠিত
ভ্যানকুভারে চিরচেনা দুই প্রতিপক্ষের হাইভোল্টেজ দ্বৈরথ

ভ্যানকুভারে, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৯টায়, উত্তর আমেরিকার বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে তাই মুখোমুখি হচ্ছে দুই চেনা প্রতিপক্ষ। যাদের লক্ষ্য অভিন্ন, শেষ ষোলোর মঞ্চে ওঠা।
এই ম্যাচের আগে সুইজারল্যান্ডে পেতকোভিচের কাটানো সময় আলোচনায়। ১৯৮৭ সালে তিনি যোগ দেন সুইস ক্লাব চুর-৯৭-এ। এরপর দেশটির একাধিক ক্লাবে খেলেছেন, কোচের দায়িত্বেও ছিলেন। ২০১৪ থেকে ২০২১, সাত বছর তিনি ছিলেন সুইজারল্যান্ডের ডাগআউটে। বর্তমান অধিনায়ক গ্রানিথ জাকা ও স্ট্রাইকার ব্রিল এমবোলো একসময় ছিলেন পেতকোভিচের দলে।
সুইস দল সম্পর্কে আলজেরিয়া কোচের জানাশোনা নিয়ে প্রশ্ন উঠতে অবশ্য রসিকতা করলেন এমবোলো। পেতকোভিচ ও ইয়াকিনের মধ্যে কোনো তুলনাতে গেলেন না তিনি।
“ছয় বছর আগের চেয়ে আমি এখন দেখতে ভিন্ন, অনেক পার্থক্য। দুই দলই জিততে চায়, ইতিহাস লিখতে চায়। সুইস দলকে পেতকোভিচ আসলেই একটা উচ্চতায় তুলেছিলেন এবং এখন আমরা আরও দূর এগিয়ে যেতে চাই।

“এখন আমাদের নতুন কোচ আছেন। আসলে, একজন খেলোয়াড় হিসেবে কোচদের তুলনা করা সবসময়ই কঠিন। দুই দলের মধ্যে একটা বিষয়েই মিল আছে, সেটা হচ্ছে, তারা ইতিহাস লিখতে চায়।“

সুইস লিগে একাধিকবার মুখোমুখি হওয়ার সুবাদে দুই কোচও পরস্পরকে জানেন ভালোভাবে। সেসময়ের স্মৃতিও আওড়ালেন সুইস কোচ ইয়াকিন। আলজেরিয়ার বিপক্ষে সুইজারল্যান্ড ‘ফেভারিট’ কিনা, এমন ভাবনাও উড়িয়ে দিলেন তিনি।
“যদি আমরা নকআউট পর্বের ম্যাচগুলো দেখি, আমরা আসলেই এই টুর্নামেন্টের ফেভারিটদের নিয়ে কথা বলতে পারি না। ম্যাচগুলো সমানে সমান হচ্ছে এবং আগামীকালও এটা তাই হবে।
“ব্যক্তিগত নৈপুণ্যনির্ভর খেলোয়াড় আছে আলজেরিয়া দলে, টেকনিক্যালি তারা খুবই পরিশীলিত। তারা খুবই শক্তিশালী এবং অবশ্যই, তারা কঠিনভাবে চাপ দেওয়ার চেষ্টা করবে। আমরা নিজেদের খেলার কৌশল ধরে রাখার চেষ্টা করব। উন্মুক্ত একটা ম্যাচ হবে। শুরু থেকে ম্যাচের সুর বেঁধে দেওয়ার এবং জয়ের চেষ্টা করব আমরা।”
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa