ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভোলার বোরহানউদ্দিনে অনুমোদন বিহীন শিক্ষাপ্রতিষ্টানের ছড়াছড়ি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০   ৫০৯ বার পঠিত
ভোলার বোরহানউদ্দিনে অনুমোদন বিহীন শিক্ষাপ্রতিষ্টানের  ছড়াছড়ি

ভোলার বোরহানউদ্দিনে অনুমোদন বিহীন শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়াছাড়ির অভিযোগে উঠে এসেছে। নামে বে-নামে ছড়িয়ে পড়ছে অনুমোদন বিহীন পাঠদান ও অনেক শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি চলছে শিক্ষা বাণিজ্য এবং প্রতারিত হচ্ছে সাধারন মানুষ।
অন্যদিকে এসব প্রতিষ্ঠানে শিক্ষাকে পণ্য করে বছরে ইচ্ছামত হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। সরকারি নিয়ম নীতিমালা ছাড়াই ইচ্ছামত গ্রহন করছে মাসিক ফি, পরীক্ষা ফি, আবাসিক ফি। সরকারি নীতিমালায় দুটি পরীক্ষা নেওয়ার কথা থাকলেও নেওয়া হয় তিন থেকে চারটি পরীক্ষা।
প্রাথমিক শিক্ষানীতিমালায় বাহিরে থেকে শিশু শ্রেনীর শিক্ষার্থীদের দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা পড়ানো অভিযোগ রয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠানে প্রাইভেট পাড়ানো নামে নেওয়া হচ্ছে মোটা অংকের টাকা।এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে অ দক্ষ্য শিক্ষক দ্বারা পাঠদান করতে দেখা যায়।
বেশকয়েক জন শিক্ষার্থী ও অভিভাবক এ বিষয়ে শিক্ষা বিভাগের উদাসিনতাকে দায়ী করছেন। উপজেলা  শিক্ষা কর্মকর্তা জানান, এ বিষয়ে শিগগিরই সঠিক ব্যবস্থা গ্রহন করা হবে।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa