ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ভারতে বিশ্ব হিন্দু মহাসভার প্রেসিডেন্টকে গুলি করে হত্যা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০   ২৭১ বার পঠিত
ভারতে বিশ্ব হিন্দু মহাসভার প্রেসিডেন্টকে গুলি করে হত্যা

ভারতের উত্তর প্রদেশে অজ্ঞাত অস্ত্রধারীর গুলিতে নিহত হয়েছেন বিশ্ব হিন্দু মহাসভার প্রেসিডেন্ট রণজিত বচ্চন। পুলিশকে উদ্ধৃত করে অনলাইন জি নিউজ বলছে, আজ রোববার সকালে লখনৌয়ের হযরতগঞ্জে গ্লোব পার্কে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যেতে সক্ষম হয়। তার আগে তারা রণজিত বচ্চনের মাথায় গুলি করে। সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। রণজিত ছাড়াও তার এক ভাইকে গুলি করেছে দুর্বৃত্তরা। কি কারণে বা কারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে উত্তর প্রদেশ পুলিশ ও ক্রাইম শাখার ৬টি টিম। এর আগে গত অক্টোবরে হিন্দু সমাজ পার্টির নেতা কমলেশ তিওয়ারিকে হত্যা করা হয় লখনৌয়ের নাকা এলাকায় তার বাসভবনের সামনে। তাকে হত্যা করে দু’জন। ২০১৫ সালে মহানবী (স.)কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। তা নিয়ে বিতর্ক চাঙ্গা হয়ে ওঠে। ওই মন্তব্যের প্রতিবাদে তাকে গ্রেপ্তার দাবি করে ব্যাপক বিক্ষোভ করে কয়েকটি মুসলিম গ্রুপ। কমলেশ ২০১৯ সালে ফয়েজাবাদ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচন করেছিলেন। কিন্তু তাতে তিনি জামানত হারিয়েছেন। তার বিরুদ্ধে বেশ কিছু ফৌজদারি মামলা ছিল।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa