ঢাকা
১৪ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

বিশ্বকাপ খেলতে দেশ ত্যাগ করলো বাঘিনিরা

স্পোর্টস ডেস্ক
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০   ২৫৮ বার পঠিত
বিশ্বকাপ খেলতে দেশ ত্যাগ করলো বাঘিনিরা

চলতি মাসের আগামী ২১ তারিখ থেকে ৮ মার্চ পর্যন্ত বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে তিন সপ্তাহ আগে দেশ ছাড়ছে বাংলাদেশের মেয়েরা।

আজ ২ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় ব্রিসবেনের উদ্দেশে ঢাকা ছাড়লো সালমা-জাহানারাদের দল। অস্ট্রেলিয়া পৌঁছেই গোল্ডকোস্টে পাড়ি জমাবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সেখানে থাইল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজ দলের মেয়েরা।

এদিকে অস্ট্রেলিয়ান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টার কমতি রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে বাংলাদেশ দলের টিম অপারেশন্স ম্যানেজার তৌহিদ মাহমুদ বলেন, ‘বিশ্বকাপ সামনে রেখে অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্পের ব্যবস্থা করেছে বিসিবি। ১৩ দিনের ক্যাম্পে ৩টি প্রস্তুতি ম্যাচ খেলব আমরা।’

 

 

 

 

এদিকে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া অচেনা প্রতিপক্ষ হলেও, ভারত ও শ্রীলঙ্কাকে হারাতে ম্যাচে ভূমিকা রাখতে চান পেসার জাহানারা। তিনি বলেন, ‘চেষ্টা করব শুরুতেই উইকেট নিতে। সেটা দলের জন্যই ভালো হবে। এটাই আমার টার্গেট।’

এদিকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। সেমিফাইনাল খেলতে হলে বাংলাদেশকে গ্রুপের শীর্ষ দুই দলের মধ্যে থাকতে হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us