ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বিকৃত মায়া

বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫   ২৯২ বার পঠিত
বিকৃত মায়া

বিকৃত মায়া

আমার মস্তিষ্ক আজ বিকল!
সকালের মৃদু বাতাস গ্রহণে তার অনাগ্রহ।
পচা কাদার গন্ধে বুঁদ হয়ে থেকে অসহ্য যন্ত্রণা।
মাঝে মাঝে কান্না ভাঙে সুতীব্র আবেগে।
বলে, আমি তাকে ভুলিতে পারি না।

আমার হৃদয় আজ ক্লান্ত!
মরুহীন জলধারা ক্ষত করেছে কল্পিত মৃত্যুপুরী।
আচানকই জাগে মনে তাঁর হৃদয়ের কঠিন ঘ্রাণ।
আমি মাদকতায় মত্ত হয়ে চেয়ে দেখি হৃদয়ের
চুপ। অশ্রুধারা রক্তের মাঝে খুঁজে পায় অস্তিত্ব।

আমার চক্ষু আজ রুদ্ধ!
ভুলে গেছে নীরব কথন, আলোর রেখা আজ
দেয় না সাড়া। সিগারেটের ধোঁয়ার প্রতি তীব্র
আকর্ষণ তার, আলোহীনতায় করুণ হতাশা।
হঠাৎ ঘুম থেকে উঠে দেখি, গভীর রাত!

————————————–

মো: আরাফাত হোসেন,
শিক্ষার্থী- বাংলা বিভাগ,
খুলনা বিশ্ববিদ্যালয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa