ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে: ওবায়দুল কাদের

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৯ জানুয়ারি ২০২০   ২৮৯ বার পঠিত
বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিটি নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

আজ রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের নেতৃত্বে দেশটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুনরাং ফতং হামফ্রেইসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

 

 

 

 

‘সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, তাদের এই সকল আচরনে একটা বিষয় ক্রমেই পরিষ্কার হয়ে যাচ্ছে, তারা লোক দেখানোর অংশ হিসাবে নির্বাচনে অংশ নিয়েছে। তাদের লক্ষ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জয়ী হওয়ার জন্য নির্বাচনে অংশ নিচ্ছে না বরং নির্বাচনকে বিতর্কিত করার জন্য অংশ নিচ্ছে। তাই তারা পরাজয় মেনে নিয়ে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। তারা নির্বাচনকে বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচন কমিশন, ইভিএম ও সরকারের ভূমিকা নিয়ে নানা সমালোচনা করছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa