ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাহা’র দশম দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০   ৪১৮ বার পঠিত
বাহা’র দশম দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘‘বাংলাদেশে নিরাপদ প্রাণীজ আমিষ উৎপাদনে দৃষ্টিভঙ্গি” শীর্ষক বাংলাদেশ এনিম্যাল হাজবেন্ড্রী এসোসিয়েশনের (বাহা) দশম দ্বি-বার্ষিক সম্মেলন ১৮ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ওই দিন সকাল ৯ টায় সম্মেলন শুরু হবে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল হাজবেন্ড্রী অনুষদীয় সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান।

তিনি জানান, সম্মেলনের টেকনিক্যাল সেশনে ৫০ টি গবেষণা পত্র উপস্থাপন করা হবে। এরপর সম্মেলনের সুপারিশমালা এবং বাহা’র পরবর্তী কার্যনিবার্হী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাকৃবির পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম।

তিনি আরও বলেন, সম্মেলনের মাধ্যমে আমরা জাতির সম্মুখে উপজেলা পর্যায়ে এনিম্যাল হাজবেন্ড্রী গ্রাজুয়েটদের জন্য প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তার পদ সৃষ্টি, পশুজাত দ্রব্য উংপাদনে শুধু এনিম্যাল হাজবেন্ড্রী গ্রাজুয়েটদের নিয়োগ দেওয়া, প্রাণির উৎপাদন ও প্রাণি চিকিৎসা নামে দুটি পৃথক অধিদপ্তর গঠন, প্রাণি খাদ্যের গুণগত মান নিয়ন্ত্রণ এবং সর্বোপরি প্রাণিসম্পদের উন্নয়নে এনিম্যাল হাজবেন্ড্রী কাউন্সিল গঠন করার বিষয় উপস্থাপন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন বাহা’র সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন, সম্মেলনের আহবায়ক অধ্যাপক মো. নাজমুল হাসান, পশুপালন অনুষদীয় ডিন ড. মো. নূরুল ইসলাম, পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম প্রমুখ ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa