ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

বাঘের মাংস দিয়ে পিকনিক

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ১৫ জানুয়ারি ২০২০   ৩১১ বার পঠিত
বাঘের মাংস দিয়ে পিকনিক

বনভোজনের হিড়িক পড়ে শীত আসলেই। হোক তা ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেকে পরিবারের লোকজন নিয়ে বনভোজনের আয়োজন। এ উপলক্ষে বিভিন্ন স্পটে গিয়ে মুখরোচক রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ভোজনরসিকরা। তাই বলে বাঘের মাংস দিয়ে পিকনিক!

এমনটিই করলেন ভারতের আসামের অটল রঙঢালি এলাকার বাসিন্দারা। একটি পূর্ণবয়স্ক চিতাবাঘকে পিটিয়ে মেরে তার মাংস দিয়ে ভূরিভোজ করেছেন তারা। খবর কলকাতা টাইমস’র।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদন থেকে জানা যায়, কয়েক দিন আগে আসামের অটল রঙঢালি এলাকায় পাঁচজন মানুষের ওপর হামলা চালিয়েছিল একটি চিতাবাঘ। নদী পেরিয়ে অন্য গ্রামে ঢুকেও কিছু মানুষের ওপর হামলা চালায় এই হিংস্র বাঘ। এরপর গ্রামবাসী বাঘটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে। প্রথমে দূর থেকে ইট, পাথর মেরে বাঘটিকে দুর্বল করে দেন তারা। তারপর লাঠি দিয়ে পিটিয়ে চিতাবাঘটিকে মেরে ফেলেন তারা। এর পরই চিতাবাঘ মারার উল্লাসে উৎসবে মেতে ওঠেন গ্রামবাসী। মৃত বাঘের মাংস দিয়েই পিকনিকের আয়োজন করেন তারা।

এদিকে এমন ঘটনায় অবাক হয়েছেন আসামের বন অধিদফতরের কর্মকর্তারা। দেশটির পশুপ্রেমীরা বিষয়টিকে মেনে নিতে পারছেন না। এ ঘটনায় বন অধিদফতর গ্রামবাসীর বিরুদ্ধে অভিযোগ করেছে। জড়িতদের চিহ্নিত করতে ঘটনার তদন্তে নেমেছেন তারা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa