ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

বাংলাদেশের প্রতি শোয়েবের চাঁচাছোলা বক্তব্য

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯   ৪৭৪ বার পঠিত
বাংলাদেশের প্রতি শোয়েবের চাঁচাছোলা বক্তব্য

এফটিপি অনুযায়ী আগামী মাসের শেষ দিকে তিন ম্যাচ টি-টোয়েন্টি এবং দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে সফরে যাওয়ার কথা বাংলাদেশের। তবে নিরাপত্তার কারণে শুধু টি-টোয়েন্টি খেলতে সেখানে যেতে রাজি টাইগাররা। আর নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে চান তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এমন সিদ্ধান্তে বেজায় চটেছে পাকিস্তান। যে যার মতো করে মন্তব্য করছেন পাক ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা। দেশটির কিংবদন্তি ক্রিকেটাররাও নানা প্রতিক্রিয়া দেখাচ্ছেন। সেই তালিকায় ছিলেন প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ-উল হক, টেস্ট অধিনায়ক আজহার আলি ও সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ।

এবার একটি টিভি টকশোতে স্বভাবসুলভ চাঁচাছোলা বক্তব্যে পাকিস্তানে টেস্ট খেলতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক গতিতারকা শোয়েব আখতার। পরিপ্রেক্ষিতে টাইগারদের অতীত স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, বাংলাদেশ মনে আছে, আমরা তোমাদের কীভাবে সাহায্য করেছি? আমরাই তাদের নিজেদের হাতে টেস্ট ক্রিকেটে এনেছি, খেলিয়েছি। আজকের অবস্থানে আসতে সাহায্য করেছি।
তিনি বলেন, বাংলাদেশ আমাদের অনেক ভালোবাসে। পরিষ্কার ভাষায় বলছি– কারও প্ররোচনায় এখানে আসার দরকার নেই। নিজ বলে আপনারা আসুন আর টেস্ট খেলুন। আপনাদের অনেক সম্মান দেয়া হবে। প্রচুর ভালোবাসা পাবেন। এ মুহূর্তে আপনাদের আমাদের দরকার।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa