ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা: পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ৩

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৮ জানুয়ারি ২০২০   ৩১৭ বার পঠিত
বসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা: পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ৩

রংপুরে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আব্দুর রশীদ জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডের আবেদন করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হবে।

 

 

 

 

ওসি জানান, ব্যবসায়ী তোষারফ হোসেন পপি রাজধানী ঢাকার হাজারীবাগের এনায়েতগঞ্জ লেনে থাকেন। তিনি আরবান হেলথ কেয়ারের অ্যাডমিন। কাজের মেয়ের সন্ধানে তিনি পূর্ব পরিচিত পুলিশ কনস্টেবল রবিউল ইসলামের সঙ্গে দেখা করার জন্য ১১ জানুয়ারি ঢাকা থেকে নাইট কোচে রংপুর নগরীর কামার পাড়ায় আসেন। সেখানে রবিউলের সঙ্গে দেখা হয়। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার স্বজনেরা ওই ব্যবসায়ীর কোনও খোঁজ পাচ্ছিলেন না। বৃহস্পতিবার রংপুর কোতোয়ালি থানায় ব্যবসায়ীর ছোট বোন সাজিয়া আফরিন ডলি বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ মামলার অভিযোগের সূত্র ধরে ও মোবাইল ট্র্যাকিং করে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ কনস্টেবল রবিউলকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার দুলাভাই সাইফুল ও তাদের বাসার কাজের ছেলে বিপুলসহ তিন জনকে গ্রেফতার করা হয়। তবে এখন পর্যন্ত অপহৃত ব্যবসায়ী তোষারফ হোসেন পপিকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa