ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ফুটবল উন্মাদনায় রুমিন ফারহানা: শুভেচ্ছা পোস্ট ঘিরেই তুমুল আলোচনা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   ১০৪ বার পঠিত
ফুটবল উন্মাদনায় রুমিন ফারহানা: শুভেচ্ছা পোস্ট ঘিরেই তুমুল আলোচনা

ব্রাজিল দলকে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (২৯ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি ব্রাজিল দলের উদ্দেশে শুভকামনা জানান।

পোস্টে তিনি সংক্ষেপে লেখেন, অল দ্য বেস্ট টিম ব্রাজিল’। তবে পোস্টের লেখার চেয়ে বেশি আলোচনার জন্ম দেয় এর সঙ্গে প্রকাশিত একটি ছবি।

ছবিতে দেখা যায়, ব্রাজিলের জার্সি হাতে ব্যারিস্টার রুমিন ফারহানার পাশে দাঁড়িয়ে আছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল। পোস্টটি প্রকাশের পর ছবিটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়।

অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ জানতে চেয়েছেন, ছবিটি কবে ও কোথায় তোলা হয়েছে। আবার কেউ দাবি করেছেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি হতে পারে।

এদিকে এস এম ফয়সলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এ ধরনের কোনো ছবি তোলার বিষয়ে তিনি অবগত নন। এতে ছবিটি নিয়ে জল্পনা আরও বেড়েছে।

তবে ছবিটি এআই প্রযুক্তিতে তৈরি—এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা যাচাই প্রকাশিত হয়নি। একইভাবে ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একটি সাধারণ ক্রীড়া-সংক্রান্ত শুভেচ্ছা বার্তা শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ছবিটির সত্যতা নিয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন অনেকেই।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa