ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত

প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে খামারীদের প্রশিক্ষণ প্রদান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০   ২৭৭ বার পঠিত
প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে খামারীদের প্রশিক্ষণ প্রদান

দিনাজপুরের হাকিমপুরে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ’নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বিষয়ক’ খামারীদের দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান।
বুধবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা কৃষি সম্পসারণ অফিস হলরুমে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে মাংস প্রক্রিয়াজাতকারি, মুরগী বিক্রেতা, ঔষধ বিক্রেতা, খাদ্য বিক্রেতা, দুগ্ধ খামারি, হৃষ্টপুষ্টকরণ খামারি, মুরগি খামারি এবং ভেড়া খামারিরা অংশগ্রহন করেন।

 

 

 

প্রশিক্ষণ প্রদান করেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: শাহিনূর আলম, হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আব্দুস সামাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ভেটেরিনারি সার্জন ডা. রতন কুমার ঘোষ।

প্রশিক্ষণে নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন নিশ্চিত করণের লক্ষে এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে মুরগি পালন এবং মাংস প্রক্রিয়াকরণের ক্ষেত্রে মানসম্মত ও অসুস্থ পশু জবাই না করার জন্য নির্দেশনা দেয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa