ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী বাঙালী জাতির ভাগ্যের পরিবর্তনে নিরলস কাজ করে যাচ্ছেন: শিক্ষামন্ত্রী..

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০   ২৭৩ বার পঠিত
প্রধানমন্ত্রী বাঙালী জাতির ভাগ্যের পরিবর্তনে নিরলস কাজ করে যাচ্ছেন: শিক্ষামন্ত্রী..

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি আমাদের বাঙালী জাতির ভাগ্যের পরিবর্তনে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি একজন সংগ্রামী মানুষ। তাঁর পুরোটা জীবনই সংগ্রামের। বহু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তিনি আজকের এ পর্যায়ে এসেছেন। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে পারিবারিক জীবন এর প্রতিটি পদে পদে সংগ্রাম করে দু:খ বেদনাকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী তাঁর জীবনের এ পথকে পাড়ি দিচ্ছেন।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৪ তম জন্মদিন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর অসমাপ্ত কাজকে সমাপ্ত করার দৃঢ় প্রত্যয় নিয়ে স্বমহিমায় আবির্ভূত হয়ে দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাঙালী জাতির বাতিঘর ও কান্ডারি। তাঁর বলিষ্ঠ ও সাহসী নেতৃত্বের কারনে বাংলাদেশ বিশ্বের রোল মডেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন। সভায় সভাপতিত্ব করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন বলেন, শুরু থেকেই বিভিন্ন প্রতিকুল পরিবেশে ত্যাগ তিতিক্ষা স্বীকার করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেড়ে উঠেছেন। ১৯৭৫ এর ১৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশ আওয়ামীলীগের দুঃসময়ে দলের কান্ডারি হিসেবে হাল ধরে ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে পরিচালনা করেন।

উপাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছিল তা তিনি দুর করেছেন। প্রধানমন্ত্রী দেশকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে সারা বিশে^র কাছে বাঙালি জাতিকে একটি সম্মানজনক স্থানে পৌঁছে দিয়েছেন। নতুন প্রজন্মের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন রোল মডেল।

এসময় উপাচার্য প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমন্ডলী, দপ্তর প্রধানগন, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা যুক্ত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa