ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত

পাকিস্তানি বরের সঙ্গে নাজনীনের বাগদান সম্পন্ন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৯ জুন ২০২৬   ১৪২ বার পঠিত
পাকিস্তানি বরের সঙ্গে নাজনীনের বাগদান সম্পন্ন

ঢাকাই নাটকের জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। সোমবার (২৯ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস ‘Engaged’ হালনাগাদ করার পর ভক্ত-অনুরাগীদের মধ্যে তাঁর বাগদান নিয়ে জল্পনা শুরু হয়।

তবে বাগদানের খবর সরাসরি অস্বীকার করেছেন নীহা। গণমাধ্যমকে তিনি জানান, তিনি কোথাও বাগদানের ঘোষণা দেননি। ‘Engaged’ লেখার মাধ্যমে শুধু এটুকুই বোঝাতে চেয়েছেন যে, তিনি এখন আর সিঙ্গেল নন এবং একটি সম্পর্কে রয়েছেন।

অভিনেত্রী বলেন, সম্পর্কের বিষয়টি গোপন রাখতে চান না বলেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস পরিবর্তন করেছেন। তবে তাঁর সঙ্গীর পরিচয় এখনই প্রকাশ করতে রাজি নন। উপযুক্ত সময় এলে বিষয়টি সবাইকে জানাবেন বলেও জানান তিনি।

এদিকে, কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, নীহার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে—তিনি একজন পাকিস্তানি নাগরিকের সঙ্গে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন করেছেন। তবে এ বিষয়ে অভিনেত্রী নিজে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশনে হলুদ মাখানো দুটি হাতের ছবি প্রকাশ করে বিয়ের গুঞ্জনের জন্ম দিয়েছিলেন নাজনীন নীহা। পরে তিনি জানান, সেটি ছিল একটি নাটকের প্রচারণার অংশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa