ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস থেকে ৫ দালাল আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৯ জানুয়ারি ২০২০   ৩৪৯ বার পঠিত
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস থেকে ৫ দালাল আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তিন সাংবাদিকসহ পাঁচ দালালকে আটক করেছে সিআইডি। তাদের কাছ থেকে ৮৮টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে সিআইডি নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আটক তিন সাংবাদিক হলেন- বাংলাদেশ সংবাদ ডটনেটের জেলা প্রতিনিধি রিফাত (২০), প্রেস নিউজ ২৪ ডটকমের জুনায়েদ আহমেদ জনি (২৮), প্রভাতী নিউজের আল আমিন (২৩)। তাদের কাছ থেকে ওই তিনটি পত্রিকার পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে। আটক অন্য দুই ব্যক্তি হলেন- মনির হোসেন (৩৫) ও রাশেদ (৩২)।

 

 

 

 

 

তাদের কাছ থেকে ৮৮টি পাসপোর্ট, ৬০৫টি পাসপোর্ট ডেলিভারির মূল রশিদ, বেশ কয়েকটি জাতীয় পরিচয়পত্র, সত্যায়িত করার জন্য সরকারি বিভিন্ন দফতরের প্রথম শ্রেণির কর্মকর্তাদের ১০টি ভুয়া সিল উদ্ধার করেছে পুলিশ।

সিআইডির সহকারী পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদ জানান, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের আশপাশে কয়েকটি দালালচক্র রয়েছে। তারা সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে পাসপোর্ট করে দিত। এমন অভিযোগর ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে পাঁচ দালালকে আটক করেছি। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa