ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নাগালে আসবে সমস্ত পাক ঘাঁটি, ২০২৫-এর মধ্যেই এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পাবে ভারত, ঘোষণা রাশিয়ার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০   ৩৪৬ বার পঠিত
নাগালে আসবে সমস্ত পাক ঘাঁটি, ২০২৫-এর মধ্যেই এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পাবে ভারত, ঘোষণা রাশিয়ার

আগামী পাঁচ বছরের মধ্যেই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী এস-৪০০ প্রযুক্তি হাতে পাবে ভারত। জানিয়ে দিলেন সে রাশিয়ার ডেপুটি চিফ অব মিশন রোমান বাবুশকিন।

রাশিয়া-ভারত-চিন ত্রিদেশীয় বৈঠকে যোগ দিতে আগামী ২২ মার্চ দু’দিনের রুশ সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার আগেই এই ঘোষণা করলেন বাবুশকিন। তিনি বলেন, ‘‘এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার কাজ শুরু হয়ে গিয়েছে। ২০২৫-এর মধ্যে তা ভারতের হাতে তুলে দেওয়া হবে।’’

শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে এত দিন রুশ সেনা এস-৩০০ প্রযুক্তি ব্যবহার করত। তারই উন্নত সংস্করণ এস-৪০০। ‘আলমাজ-আন্তে’ সংস্থা এই প্রযুক্তি তৈরি করে। ২০০৭ সাল থেকে রুশ বাহিনী তা ব্যবহার করে আসছে।

শত্রু দেশের যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্রের ড্রোন চিহ্নিত করে, ক্ষেপণাস্ত্র ছুড়ে তাকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এই এস-৪০০ প্রযুক্তির। এর পাল্লা প্রায় ৬০০ কিলোমিটার। অর্থাৎ পাকিস্তানের সমস্ত বায়ুসেনা ঘাঁটিই ভারতের নাগালের মধ্যে চলে আসবে। তাই এই প্রযুক্তিকে ‘গেমচেঞ্জার’ বলেও উল্লেখ করেছিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া।

যে কারণে মার্কিন চোখরাঙানি সত্ত্বেও, ২০১৮ সালের অক্টোবরে রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী এস -৪০০ প্রযুক্তি কেনার চুক্তি স্বাক্ষর করে ভারত। এতে সবমিলিয়ে ৩৯ হাজার কোটি টাকা খরচ পড়বে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa