ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

নরসিংদীতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   ২৮৭ বার পঠিত
নরসিংদীতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রতি বৎসরের মতো এবারো নরসিংদীর ঘোড়াশাল খানেপুরে বাঙ্গালীর প্রাণের টানে আনন্দ মুখর পরিবেশে বার্ষিক শীতকালীন পিঠা ও সাংকৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আয়োজক কাউন্সিলার কবির হোসেনের উদ্যোগে এই উৎসবে আশপাশ মহল্লার পিঠাপ্রেমিক শতশত নরনারী যোগ দিয়ে পিঠা খাওয়ার ফুর্তিতে মেতে উঠে।

গত শনিবার [০৯/০২/২০২০ ] দিন রাতে এই পিঠা উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন নরসিংদী ২ সংসদীয় আসনের এমপি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ। নানা বয়সী সামাজিক, সংঘঠক, সাংকৃতিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গের উপস্হিতিতে এসময় এক জনাকীর্ণ মিলনমেলায় পরিণীত হয়।

এতে স্হানীয় জন প্রতিনিধিদের মধ্যে আরো উপস্হিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, উপজেলা আঃ লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কবির মির্ধা, প্রবীণ সাংবাদিক ও আঃ লীগ নেতা এস এম শফি, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, কারী উল্লাহ সরকার, চরসিন্দুর উপি চেয়াম্যান মোফাজ্জল হোসেন রতন, গজারিয়া ইউপিঃ চেয়ারম্যান বদরুদ্দিন, জেলা আঃ লীগের সদস্য মাহফুজুর রহমান টিপু, জেলা আঃ আলীগের সাংগঠনিক আনোয়ার হোসেন, কাউন্সিলার সুরাইয়া মফিজ, শাহিনা আক্তারসহ অনান্য নেতৃবর্গ।
অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন স্হানীয় আঃ লীগ নেতা ১নং ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক বাদল মিয়া, যুবলীগ নেত্রী হাজেরা আক্তার সুমা, সজিব হোসেন সজিব ও জুলহাস হোসেন জুলহাস।

উৎসবে গরম গরম পিঠা পরিবেশনে মুখরোচক চিতল, ভাপা, ডুবা, পাটিসাপটা, গোল্লা, কুলি, নারকেলী ও ফুলপিঠা তৈরীর দোকানি বসানো হয়। এতে গভীর রাত অব্দি সবাই দলবেধে পিঠা খেয়ে আমোদে মেতে উঠে।

পিঠা উৎসব উপলক্ষে উৎসবের প্রাঙ্গনকে রঙ্গিন আলোকসজ্জায় আলোকিত করে সজ্জিত করে তোলা হয়। সাংকৃতিক পর্যায় গান পরিবেশন করাসহ পিঠা ছাড়াও শতশত উপস্হিত অতিথি মেহমানগনকে রাতের খাবার পরিবেশন করা হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa