ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা

দীঘির সঙ্গে মুঠোফোনে আড্ডার দিতে চান?

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২০   ২৫০৬ বার পঠিত
দীঘির সঙ্গে মুঠোফোনে আড্ডার দিতে চান?

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। ‘কাবুলিওয়ালা’, ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘১ টাকার বউ’, ‘অবুঝ শিশু’ নামের এসব চলচ্চিত্রে দীঘির উপস্থিতি ছিল সব শ্রেণীর দর্শকের কাছে প্রশংসনীয়।

মাঝে কয়েক বছর চলচ্চিত্র থেকে দূরে থাকলেও দীঘির জনপ্রিয়তা একটুও কমেনি। বরং বরাবরই দর্শকের মন উচাটন ছিলো- দীঘির প্রতি।

দীঘি এখন কী করছেন? আবার কি চলচ্চিত্রে ফিরবেন, তাকে কি এবার নায়িকা হিসেবে দেখা যাবে? এমন অসংখ্য প্রশ্ন দীঘি ভক্তদের মনে।

এসব প্রশ্নের উত্তর নিজেই জানাবেন দীঘি। পাশাপাশি মিলবে দীঘির সঙ্গে সরাসরি মুঠোফোনে আড্ডা দেওয়ার সুযোগ।

দীঘি জানিয়েছেন, আজ (৯ জানুয়ারি) ঠিক রাত ৮টায় যে কোনও রবি অথবা এয়ারটেল নাম্বার থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই পাওয়া যাবে তাকে।
এক ভিডিও বার্তায় দীঘি বলেন, ‘আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার একটি দারুণ সুযোগ পেয়েছি। ৯ জানুয়ারি ঠিক রাত ৮ টায় স্টার জোন সার্ভিসে আমি থাকবো শুধুমাত্র আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। আমি থাকবো আপনাদের ফোনের অপেক্ষায়।’

দীঘির মতো এমন অনেক প্রিয় তারকাদের সঙ্গে ভক্তদের সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছে রবি ও লাইভ এন্টারটেইনমেন্ট। স্টার জোন নামের এই অনুষ্ঠানটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন তামজিদ উল আলম অতুল এবং পর্ব পরিচালনা করছেন মোঃ মেহেদী হাসান সোহাগ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa