ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

তুরস্ককে শত্রু ঘোষনা করলো ইসরাইল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০   ২৮৬ বার পঠিত
তুরস্ককে শত্রু ঘোষনা করলো ইসরাইল

দীর্ঘ দিন ধরেই ইরানকে প্রধান হুমকি হিসেবে বিবেচনা করে আসছে ইসরায়েল। তেহরানকে চ্যালেঞ্জ হিসেবে দেখে তেল আবিব। একই সঙ্গে মনে করে, মধ্যপ্রাচ্যে ইরানের কারণেই নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছে না তারা। এবার সেই হুমকি তালিকায় তুরস্ককে যুক্ত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

আগামী বছরগুলোতে ইসরায়েলের জন্য কারা হুমকি হয়ে দাঁড়াবে সে বিষয়ে প্রতি বছরই বার্ষিক একটি তালিকা প্রকাশ করে ইসরায়েলি কর্তৃপক্ষ। এবার সেই তালিকায় তুরস্ককে অন্তর্ভুক্ত করেছে তেল আবিবের সামরিক বাহিনী।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল গত বুধবার এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, তুরস্ক হুমকি হয়ে উঠলেও সাম্প্রতিক সময়ে দেশটি সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াবে না। তবে আগামী কয়েক বছরের মধ্যে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা তৈরি হতেও পারে। কারণ ইসরায়েল বিরোধী বিভিন্ন সিদ্ধান্ত নিয়েই যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান।

এদিকে ইসরায়েলের নতুন হুমকি তালিকার শীর্ষে কারা রয়েছে, তা জানা যায়নি। তবে বিশ্লেষকরা বলছেন, এই তালিকার শীর্ষে নিঃসন্দেহে ইরান অবস্থান করছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরানকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখে ইসরায়েল। তেল আবিব মনে করে, তাদের চার পাশে বিভিন্ন বাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলছে তেহরান।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa