ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ট্রাকের ধাক্কায় সাংবাদিক মালেকসহ আহত ২

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০   ৩১৬ বার পঠিত
ট্রাকের ধাক্কায় সাংবাদিক মালেকসহ আহত ২

ধামইরহাট প্রতিনিধি :: নওগাঁর ধামইরহাটে ট্রাকের ধাক্কায় সাংবাদিকসহ ২ জন গুরুত্বর আহত হয়েছে। আহতরা হলেন ধামইরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এম এ মালেক ও উপজেলার ক্যান্টিনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম। আহতদের মধ্যে গুরুত্বর নজরুল ইসলামকে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেসে পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পর স্থানীয়রা ধানবাহী ট্রাকটি আটক করে থানা পুলিশের হেফাজতে দেয়।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ২২ জানুয়ারী বুধবার বিকেল ৪ টার দিকে উপজেলার কাঁচা বাজার এলাকায় সড়কের পাশে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন মালেক ও নজরুল। এসময় শল্পী বাজারের বটতলী থেকে ধান বোঝাই দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৩৫০২) টাঙ্গাইলের কালিহাতির উদ্দেশ্যে যাত্রাকালে রাস্তার পাশের্^ দাড়ানো মালেক ও নজরুলকে ধাক্কা দেয়। এতে হোটেল ব্যবসায়ী নজরুল ইসলামের ডান পা থেতলে যায় ও কোমরের হাড়গোড় ভেঙ্গে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ধামইরহাট হাসপাতালে নিলে গেলে নজরুল ইসলামের অবস্থা আসংঙ্খ্যা জনক দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার্ড করেন। সাংবাদিক এম এ মালেক হাত ও পায়ে আঘাত পেয়ে আহত হয়েছেন। তিনিও রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর পুলিশ ট্রাকের চালক সাজু রহমানকে ট্রাকসহ আটক করেছে। চালক সাজু মহাদেবপুর উপজেলার মাদিশহর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa