ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রমে প্রথম রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২০ মে ২০২৬   ১৩২ বার পঠিত
ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রমে প্রথম রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ

গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তিতে ঝালকাঠি জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে রাজাপুর উপজেলার রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ। ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত অর্ধবার্ষিক কার্যক্রম মূল্যায়নে এ সাফল্য অর্জন করে ইউনিয়ন পরিষদটি।

জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে প্রতি মাসে অন্তত ৫টি করে মামলা রুজুর লক্ষ্য নির্ধারিত রয়েছে। সে হিসেবে ৬ মাসে ৩০টি মামলা হওয়ার কথা থাকলেও রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে ঝালকাঠি উচ্চ আদালত থেকে প্রেরিত মামলা এবং ইউনিয়ন পরিষদ পর্যায়ে মোট ৪০টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৩১টি মামলার নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। যা জেলার মধ্যে সর্বোচ্চ রেকর্ড হিসেবে বিবেচিত হয়েছে। এ উপলক্ষে গত ১৩ মে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে “জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয়” শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের কার্যক্রম মূল্যায়ন শেষে রাজাপুর সদর ইউনিয়ন পরিষদকে জেলার মধ্যে প্রথম স্থান ঘোষণা করা হয়। এ সময় রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মাসুদ হাওলাদারের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তি হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের এ অর্জন অন্য ইউনিয়ন পরিষদগুলোকেও উদ্বুদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa