ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

জয়পুরহাটে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০   ৩০৭ বার পঠিত
জয়পুরহাটে শীতবস্ত্র বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে জয়পুরহাটে প্রথম বারের মত বিপুল পরিমান কম্বল বিতরণ করা হয়েছে। বৃহষ্পবিার বেলা সাড়ে ১১টায় জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউপি চেয়ারম্যান আহসান কবীর এপ্লবের নিজ অর্থায়নে ১০ হাজারেরও বেশী অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মজিবর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক নূরে আলম, রুকিন্দীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ফরিদ আলম, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমূখ।
কম্বল নিতে আসা উপজেলার নলাডাঙ্গা গ্রামের বিধাব সুধা রানী ̣(৭৫), মিনতী রানী (৭০) বলেন, শীতে জীবন যায় যায় অবস্থা, কম্বল পাইছি বাবা, আজ রাতে ভালো ঘুম হবে।

চকবিলা গ্রামের ৮০ বছরের বৃদ্ধ ইউনুস আালীসহ শীত বস্ত্র নিতে আসা অসহায় নারী-পুরুষরা জানান, জয়পুরহাটে কনকনে শীত, এমন তীব্র শীতে গরম বস্ত্র পেয়ে তারা শীত নিরাবন করতে পারবেন।

রুকিন্দীপুর ইউপি চেয়ারম্যান আহসান কবীর এপ্লব বলেন, জয়পুরহাটে এবার স্মরনকালের সব চেয়ে বেশী শীত পরেছে। এমন শীতে হাজারো অসহায় মানুষ শীতে কাপছেন। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষ্যে আমার সাধ্যমত শীত বস্ত্র দিয়ে চেষ্টা করেছি। প্রবল কনকনে ঠান্ডায় জয়পুরহাটের হতদরিদ্র মানুষ শীতের কম্বল পেয়ে মহাখুশি। যার যার অবস্থান থেকে এই সব হতদরিদ্র মানুষের পাশে দাড়ানোর জন্য বিনীত আহবানও জানান তিনি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa