ঢাকা
০৭ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

জাপা’র কো-চেয়ারম্যান ৭ জন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯   ৩৬৬ বার পঠিত
জাপা’র কো-চেয়ারম্যান ৭ জন

এক সিনিয়র কো-চেয়ারম্যানসহ সাতজন কো-চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ ( জি এম) কাদের। রোববার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক পার্টিতে সিনিয়র কো-চেয়ারম্যানসহ সাতজন কো-চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন।
যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা হলেন- সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, মো. মুজিবুল হক চুন্নু এবং অ্যাডভোকেট সালমা ইসলাম।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ধারা ২০-এর উপধারা ১/(১)ক এবং ২/খ মোতাবেক এই নিয়োগ প্রদান করা হলো। যা অবিলম্বে কার্যকর হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us