ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

জনগণের পার্ক জনগণের হাতে তুলে দেওয়া হবে:আতিকুল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০   ৩৪৮ বার পঠিত
জনগণের পার্ক জনগণের হাতে তুলে দেওয়া হবে:আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার দখলকৃত পার্কগুলো দখলমুক্ত করতে আগামী ৩ অক্টোবর থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, উচ্ছেদ করে জনগণের পার্ক জনগণের হাতে তুলে দেওয়া হবে। আর এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনের অঙ্গীকার।

আজ সোমবার দুপুর ১২টায় গুলশান ২ নম্বর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ডিএনসিসি কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় আতিকুল ইসলাম বলেন, যারা রাস্তা, ফুটপাত দখল করে আছেন, তারা এই অবৈধ মনোভাব ছেড়ে দিন। বঙ্গবন্ধু দেশকে ভালোবেসেছেন, দেশের মানুষকে ভালোবেসেছেন। লাল-সবুজের পতাকার জন্য তিনি সারা জীবন জেলে ছিলেন। জাতির জনকের সেই চিন্তা-ভাবনা যদি ধরে রাখতে পারতাম, তাহলে আমাদেরকে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিতে হতো না। ফুটপাতে রড সিমেন্ট রেখে অট্টালিকা করছেন, বাড়ি করছেন। কিন্তু একবারও কি খেয়াল করলেন না, রাস্তায়, ফুটপাতে নির্মাণসামগ্রী রেখে দেওয়ায় জনগণের অসুবিধা হচ্ছে।

মেয়র বলেন, বাঙালি জাতির মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু উপহার দিয়েছেন স্বাধীন সার্বভৌম একটি দেশ, একটি জাতি। বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরের স্বপ্ন দেখেছিলেন তিনি। বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে। একইভাবে বলা যায়, শেখ হাসিনার জন্ম হয়েছে বলেই বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa