ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

জগন্নাথপুরে হামলার ঘটনায় গ্রেফতার ১

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৪ জানুয়ারি ২০২০   ২৯১ বার পঠিত
জগন্নাথপুরে হামলার ঘটনায় গ্রেফতার ১

সুনামগঞ্জের জগন্নাথপুরে দিন দুপুরে সন্ত্রাসী হামলায় যুবক ছুরিকাহতের ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম হেকিম মিয়া (৪০)। সে জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামের আবুদ্দিনের ছেলে।

ছুরিকাহত যুবকের নাম সেলিম আহমদ (২৮)। তিনি জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামের আফরোজ আলীর ছেলে। বাড়ির জায়গা নিয়ে আফরোজ আলী ও সুলেমান মিয়ার লোকজনের মধ্যে বিরোধের জের ধরে গত ২৭ ডিসেম্বর এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরতর আহত যুবক সেলিম আহমদ এখনো সিলেট ওসমানীতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এ ঘটনায় ৩ জানুয়ারি আহতের পিতা আফরোজ আলী বাদী হয়ে প্রতিপক্ষের ৪ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আসামী হেকিম মিয়াকে রাতেই গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে ৪ জানুয়ারি শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামী গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন এ মামলার তদন্তকারি কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa