ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৯ জানুয়ারি ২০২০   ২৬৭ বার পঠিত
চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার

হবিগঞ্জের সাতছড়ি উদ্যানে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে।

 

 

 

 

রবিবার সকাল সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মথুরাপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে ফজলুর রহমান (২৪)।

র‌্যাব সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা থানাধীন চন্ডিপুর এলাকা থেকে হবিগঞ্জের সাতছড়ি উদ্যানে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ৩নং আসামী ফজলুর রহমানকে গ্র্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সত্যতা নিশ্চিত করেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. সামিউল আলম।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa