ঢাকা
০৮ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

গভীর রাতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রাফিউল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৪ জানুয়ারি ২০২০   ৩১৯ বার পঠিত
গভীর রাতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রাফিউল

সারাদেশ যখন হাড় কাপানো শীতে কাঁপছে তখন দিনাজপুরের হিলিতে গভীররাতে উপজেলার ৮টি কওমী হাফিজিয়া মাদ্রাসার এতিমখানায় শীতার্ত এতিম ছাত্র ছাত্রীদের পাশে শীতবস্ত্র নিয়ে দাড়িয়েছেন ইউএনও আব্দুল রাফিউল আলম।

কনকনে শীতকে উপেক্ষা করে বৃহস্পতিবার রাতে হিলির বিভিন্ন এতিমখানায় ঘুরে ঘুরে মেঝেতে ঘুমান্ত থাকা অসহায় ছাত্রদের গরম কম্বল পড়িয়ে দেন। নিজ উদ্যোগে হাকিমপুর প্রেসকাবের সভাপতি, সহকর্মী ও সহধর্মিনীকে সাথে করে কম্বল হাতে নিয়ে ছুটে বেড়িয়েছেন অসহায়দের দ্বারে দ্বারে।

হাকিমপুর প্রেসকাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন বলেন, দামি পোশাক পড়েও যেখানে শীতের কাছে হার মানতে হচ্ছে সেখানে এতিমখানায় ঠান্ডা মেঝেতে কিভাবে অসহায় ছাত্ররা রাত পার করছে। এ তীব্র শীতে অসহায় শীতার্থদের কষ্ট অনুধাবন করে ছুটে যাচ্ছেন তাদের সাহায্য করতে। যা আসলেই গর্ব করার মত একটি বিষয়।

হাকিমপুর উপজেলার নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানায়, একজন মানবিক মানুষ হিসেবে নিজ উদ্যোগে এই শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। ২৮০ জন অসহায় ছাত্রদের মাঝে গরম কম্বল বিতরণ করেছি।
এসময় তিনি সমাজের বিত্তবানদের এই সকল শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us