ঢাকা
০৮ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

কেরানীগঞ্জের কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৫ জানুয়ারি ২০২০   ৩১৬ বার পঠিত
কেরানীগঞ্জের কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ

রাজধানীর কেরানীগঞ্জের কদমতলিতে তিনটি কেমিক্যাল গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (৫ জানুয়ারি) সাড়ে ১২টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে কাজ করে আগুণ নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। হতাহতের খবর এখনও জানা যায়নি। এর আশপাশে আবাসিক ভবনও রয়েছে।

স্থানীয় জিনজিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাকুর হোসেন বলেন, প্রথমে কেমিক্যালের একটি গোডাউনে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে একে একে আর দু’টি গোডাউনে বিস্ফোরণ ঘটে। এতে গোডাউন তিনটির ছাদ ধসে পড়ে এবং আগুন লেগে যায়। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। তবে কেউ হতাহত হয়নি।

তিনি আরও বলেন, পর পর শক্তিশালী তিনটি বিস্ফোরণের কারণে আশপাশের বেশ কিছু ভবনের জানালার গ্লাস ভেঙে পড়েছে। দুমড়ে-মুচড়ে গেছে বেশ কয়েকটি দোকানে শাটার। ফাটলও দেখা গেছে কয়েকটি ভবনে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us