ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কেজরিকে অভিনন্দন জানালেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০   ২৮১ বার পঠিত
কেজরিকে অভিনন্দন জানালেন মোদি

ভোটগণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আম আদমি পার্টির জয় নিশ্চিত হয়ে যায়। বেলা যতো বাড়তে থাকে বিজেপির সঙ্গে জয়ের ব্যবধানও ততোই চওড়া হতে থাকে। বিকাল ৪টার মধ্যে আপের আসন সংখ্যা যেখানে ৬২-তে গিয়ে ঠেকে। সেখানে কমতে কমতে বিজেপির আসন সংখ্যা এসে ঠেকে আটে। দিল্লিতে বড় ব্যবধানেই জিতে ক্ষমতায় ফিরতে চলেছে কেজরিওয়াল সরকার, ধরাশায়ী হয়েছে বিজেপি। ভারতের রাজধানীর ভোটের ফল স্পষ্ট হওয়ার পরই টুইটারে কেজরিকে অভিনন্দন জানালেন মোদি।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পাল্টা টুইট করলেন দিল্লির মুখ্যমন্ত্রীও।দিল্লিতে জয়ের অভিনন্দন জানিয়ে টুইটারে কেজরির উদ্দেশে মোদি লিখেছেন, আপ ও অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের জন্য ধন্যবাদ। দিল্লিবাসীর আকাঙ্ক্ষা পূরণে অনেক শুভেচ্ছা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa