ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

কালিয়ায় জ্বাল টাকাসহ যুবক আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯   ৪৪২ বার পঠিত
কালিয়ায় জ্বাল টাকাসহ যুবক আটক

নড়াইলের কালিয়া থানা পুলিশ জ্বাল টাকাসহ মো. রনি মোল্যা (২০) নামে এক যুবককে আটক করেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার পেড়লী বাজার থেকে তাকে ৫টি এক হাজার টাকার জ্বাল নোটসহ আটক করা হয়। সে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কাঠালবাড়ি গ্রামের আফতাব মোল্লার ছেলে। ওই ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬ টার দিকে রনি উপজেলার পেড়লী বাজারের ব্যবসায়ী বাবুল শেখ, বিল্লাল জোয়ারদার, সাইফুল জোয়ারদারের দোকান থেকে ১ হাজার টাকার ৩টি জ্বাল নোট ভাঙ্গানোর পর একই বাজারের ব্যবসায়ী আবুল হাসানের দোকানে আরও একটি ১ হাজার টাকার জ্বাল নোট ভাঙ্গাতে গেলে ওই ব্যবসায়ী তাকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে।
ঘটনায় ব্যবসায়ী আবুল হাসান বাদি হয়ে আটক রনি মোল্যাকে আসামী করে সোমবার রাতে কালিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয় কালিয়া থানার ওসি মো.রফিকুল ইসলাম দৈনিক বাংলাদেশ মিডিয়া কে বলেন,‘ওই ঘটনায় একজনকে আসামী করে মামলা হয়েছে। তার সহযোগীদের শনাক্ত করতে পুলিশী তৎপরতা অব্যাহত আছে।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa