ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

কাঠমিস্ত্রির প্রেমে ঘর ছাড়লেন ইংলিশ মিডিয়ামের শিক্ষিকা !

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০   ২৫৩ বার পঠিত
কাঠমিস্ত্রির প্রেমে ঘর ছাড়লেন ইংলিশ মিডিয়ামের শিক্ষিকা !

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় প্রেমের সূত্র ধরেই স্বামী-সন্তান রেখে ৩০ বছরের শিক্ষিকা চলে গেল ১৮ বছরের কাঠমিস্ত্রির সঙ্গে। জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের প্রথম পরিচয়। তারপর কথাবার্তা, বন্ধুত্ব ও প্রেম। আর এরপরেই যত অঘটন।একটি ইংরেজি মাধ্যম স্কুলের ওই শিক্ষিকা লেখাপড়া করেছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।তার স্বামী পেশায় ব্যবসায়ী এবং লন্ডন থেকে এমবিএ পাস করে দেশেই ব্যবসা করছেন। এই দম্পতির সংসারে একটি সন্তান রয়েছে। উচ্চশিক্ষিত আর ধনী পরিবারের গৃহবধূ হঠাৎ বাসা থেকে উধাও।

 

 

 

আনুমানিক ৩০ বছর বয়সী ইংরেজি মাধ্যম স্কুলের এই শিক্ষিকাকে কোথাও খুঁজে পাওয়া না গেলে তদন্তে এমন তথ্য বেরিয়ে এসেছে।
স্ত্রীকে হারিয়ে তার স্বামী গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে হাজির হন। এরপর শুরু হলো গোয়েন্দা অভিযান। পুলিশ তদন্তের শুরুতেই জানতে পারে, নিখোঁজ ওই শিক্ষিকা চট্টগ্রামে নগরীতে আর নেই। গোয়েন্দারা প্রযুক্তিগত তথ্যাদি বিশ্লেষণ করে বুঝতে পারেন, ওই শিক্ষিকা টুম্পা চট্টগ্রাম ত্যাগ করার সময় তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করেছেন। প্রযুক্তিগত তথ্যাদির সহায়তায় টুম্পার অবস্থান সম্পর্কে অনেকটাই নিশ্চিত হয়ে যশোর উদ্দেশ্যে রওনা দেন গোয়েন্দারা। যশোরে পৌঁছে একটি আবাসিক হোটেল থেকে সেই কাঠমিস্ত্রীকেসহ ওই শিক্ষিকাকে উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa