ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ২ শতাধিক বাড়ি পুড়ে ছাই

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০১ জানুয়ারি ২০২০   ৩২৬ বার পঠিত
অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ২ শতাধিক বাড়ি পুড়ে ছাই

দাবানলে অস্ট্রেলিয়ায় দুই অঙ্গরাজ্যে অন্তত ২৫০ বাড়ি পুড়ে গেছে। এর মধ্যে ভিক্টোরিয়া রাজ্যে ৪৩ টি ও নিউ সাউথ ওয়েলসে ২০০ বাড়ি পুড়ে গেছে বলে বিবিসি অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার হাজারো মানুষ দাবানলের কারণে তাদের শহর ছেড়ে সমুদ্র পাড়ে আশ্রয় নিতে পারেনি। তবে দাবানলের পরিস্থিতি কিছুটা কমেছে এবং ভিক্টোরিয়ার একটি ব্যস্ততম রাস্তা ২ ঘণ্টার জন্য পূনরায় খুলে দেয়া হয়েছে।

অস্ট্রেলিয়ায় দাবানলের কারণে অন্তত তিনটি প্রদেশে সতর্কতা জারি আছে। এছাড়া বর্ষবরণের ছুটিতে অস্ট্রেলিয়ায় ভ্রমণ কার্যত নিষেধ করা হয়েছিল। কিন্তু তারপরও বহু পর্যটক সেখানে হাজির হন। এর ফলে অনেক পর্যটকই আটকা পড়েছেন পর্যটন এলাকাগুলোতে।
দেশটির সরকার জানিয়েছে, দাবানলের এলাকাগুলোতে উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। জরুরি প্রয়োজনে হেলিকপ্টারও ব্যবহার করা হবে। দাবানলে গতকাল পর্যন্ত আরো দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ জনে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভিক্টোরিয়ায় আরো চারজন ও নিউ সাউথ ওয়েলসে একজন নিখোঁজ রয়েছে। তবে এত কিছুর পরও থেমে থাকেনি হ্যাপি নিউ ইয়ারের আতশবাজির কার্যক্রম। স্থানীয় সময় ১২ টা ১ মিনিটে সিডনি হারবারসহ বিভিন্ন স্থানে আতশবাজির খেলা শুরু হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa