বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে বুধবার (১০ মার্চ) রাতে নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে দলের ওই নেত্রীর।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে সেলিমা রহমানকে।

বিএনপির এই নেত্রী পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন শায়রুল কবির।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার চিকিৎসাসহ সার্বিক খোঁজখবর রাখছেন বলেও জানান তিনি।