জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের করোনায় আক্রান্ত হয়েছেন। গত বুধবার নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ হন।

তাঁর গায়ে সামান্য জ্বর ও গলায় ব্যথা আছে। বর্তমানে উত্তরার বাসায় আইসোলেশনে থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির সুস্থতা কামনায় সিলেট জেলা জাতীয় পার্টির উদ্যোগে আজ শুক্রবার ১৫ জানুয়ারি জুমার নামাযের পর হযরত শাহজালাল (র:) দরগাহ জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হযরত শাহজালাল (র:) দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ হযরত মাওলানা আসজাদ আহমদ।

এতে উপস্থিত ছিলেন আলহাজ্ব কুনু মিয়া সাবেক সভাপতি সিলেট জেলা, উছমান আলী চেয়ারম্যান, সদস্য সচিব, সিলেট জেলা জাতীয় পার্টি, আলতাফুর রহমান আলতাফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা জাতীয় যুব সংহতির সভাপতি, মরতুজা আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, আশিকুর রহমান আশিক সদস্য-সিলেট জেলা পরিষদ, সাধারণ সম্পাদক, জাতীয় যুব সংহতি সিলেট জেলা, মো: সুফিয়ান খান, সভাপতি জাতীয় যুব সংহতি, সিলেট মহানগর, মো: আলী হোসেন সরকার, জাপা নেতা বুলবুল আহমদ, যুগ্ম সম্পাদক, জাতীয় যুব সংহতি সিলেট জেলা, শাহান উদ্দিন নাজু, সাংগঠনিক সম্পাদক, জাতীয় যুব সংহতি সিলেট জেলা, আতিকুর রহমান আতিক, জাপা নেতা সিলেট জেলা, যুব নেতা আলী আহমদ, আব্দুল হান্নান চৌধুরী, কাওছার আহমদ হীরা, জাকির হোসেন চৌধুরী, দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক জাতীয় যুব সংহতি সিলেট জেলা, শাহ আলম, আহ্বায়ক দক্ষিণ সুরমা উপজেলা জাপা, ফারুক সরকার, সাধারণ সম্পাদক গোয়াইনঘাট, শাহজান সিরাজী, আহ্বায়ক সদর উপজেলা, কাওছার আহমদ চৌ: সদস্য সচিব জালালাবাদ, প্রমুখ।

মোনাজাতে মহান রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের এর দ্রুত সুস্থতার জন্য বিশেষ ফরিয়াদ করেন।