৩ দিনের সাংগঠনিক সফরে সিলেট পৌছেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। সোমবার (২১ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন।
এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ আরও অনেকেই।
উল্লেখ্য- সোমবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলে যাবেন সুনামগঞ্জের দিরাই উপজেলায়। দিরাই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে গণসংযোগ শেষে ও জনসভায় অংশগ্রহণ করবেন।
পরদিন ২২ ডিসেম্বর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ ও ২৩ ডিসেম্বর মৌলভীবাজারের বড়লেখায় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি।
