দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের উত্থানের মধ্য দিয়ে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) লেনদেন শুরুর ১ ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১০১ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে যথাক্রমে ১১৭০ ও ১৭৭৯ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২৬০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এইসময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৫টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৮টি কম্পানির শেয়ারের দাম।
সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, রূপালি ইন্স্যুরেন্স, ফরচুন সু, সিটি ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স, ওয়ালটন হাইটেক, আইএফআইসি ব্যাংক, একটিভ ফাইন ও শাইনপুকুর সিরামিক।
লেনদেন শুরু প্রথম ১০ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ১৫ পয়েন্ট। এরপর ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৯৯ পয়েন্টে অবস্থান করে।
এদিকে, লেনদেন শুরুর ১ ঘণ্টা পর সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৫৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৮৫ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এইসময়ে ৭১টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ২৪টি কম্পানির দর। আর ৩১টি কম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।
