মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন ও নিম্নমানের ঔষধ বিক্রি ও মজুদ রাখার অপরাধে চার ফার্মেসীর বিরুদ্ধে চার মামলায় ৩৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট, মীর নাহিদ আহসানের নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার তত্ত্বাবধানে (২ নভেম্বর) সোমবার মৌলভীবাজার সদর হাসপাতাল এলাকায় বিভিন্ন ঔষধের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন এবং নিম্নমানের ঔষধ মজুদ রাখার অপরাধে চারটি মামলায় কে কে ফার্মেসি, জেরিন ড্রাগ হাউস, খান মেডিসিন কর্নার, ও দীপু ড্রাগ হাউসকে মোট ৩৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম ও মোঃ রফিকুল ইসলাম।
