মৌলভীবাজারের রাজনগর উপজেলার মোকামবাজারে “আশরাফুল ল্যাবরেটরীজ” এর উদ্যোগে ফ্রি চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকাল ৪ টায় মোকামবাজার মাদ্রাসা মার্কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আশরাফুল ল্যাবরেটরীজের স্বত্বাধিকারী ডাঃ হাকীম আশরাফুল ইসলাম।
এরপর বিকাল সাড়ে ৪ টায় স্থানীয় ফতেপুর ইউপি কার্যালয়ে সাংবাদিক আব্দুল হাকিম রাজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ হাকিম আশরাফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি এডভোকেট নুরুল ইসলাম শেফুল, সাংবাদিক শ,ই,সরকার জবলু, কৃষিবিদ ফয়সল আহমদ বাবুল, কৃষিবিদ ও শিক্ষক আব্দুস সালাম, সজল দেবনাথ প্রমুখ।
প্রধান অতিথি ডাঃ আশরাফুল ইসলাম তার বক্তব্যে আশরাফুল ল্যাবরেটরীজ কর্তৃক তৈরি বিভিন্ন ঔষধের গুণাবলী উপস্থিত সকলের মাঝে তুলে ধরে বলেন, আশরাফুল ল্যাবরেটরীজের তৈরি ঔষধাবলী ব্যবহারে ডায়াবেটিস সহ ক্যানসারের মত জটিল রোগীরাও ভাল হয়েছে। এ কোম্পানী প্রাকৃতিক উপায়ে পার্শ্বপ্রতিক্রিয়াহীন ঔষধ তৈরি করে নিজস্ব রেজিষ্টার্ড ডাক্তার দ্বারা সারাদেশে অত্যন্ত সুনামের সহিত চিকিৎসা প্রদান করে আসছে।
মোকামবাজারে আশরাফুল ল্যাবরেটরীজের চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে প্রতি বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রোগি দেখবেন কোম্পানীর নিয়োগকৃত রেজিষ্টার্ড ডাক্তারগণ।
এরপর আশরাফুল ল্যাবরেটরীজ ও করোনা প্রতিরোধী সামাজিক আন্দোলন মৌলভীবাজারের যৌথ উদ্যোগে দুই শত মানুষের মাঝে করোনা প্রতিরোধ এন্টিবডি তৈরির ঔষধ “আর্সেনিক” বিনামুল্যে বিতরণ করা হয়।
