মৌলভীবাজার জেলা অটো টেম্পু মিশুক সিএনজি রেজি নং-২৩৫৯ এর অন্তর্ভুক্ত সরকারবাজার সিএনজি গ্রুপ পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার প্রাথমিক বিদ্যালয়ে সরকারবাজার সিএনজি গ্রুপ পরিচালনা কমিটির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়।
উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোট প্রদানের পর রাত ৯ ঘটিকায় ফলাফল প্রকাশ করা হয়, ফলাফল প্রকাশ করেন দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশন মনুমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল হক সেফুল।
সরকারবাজার সিএনজি গ্রুপ পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন
মোঃ সুলতান আহমেদ ৩৭১ ভোট পেয়ে প্রথম ও তার প্রতিদ্বন্দী মশিউর রহমান নয়ন ৩০০ ভোট পেয়ে দ্বিতীয়।
সাধারণ সম্পাদক পদে সেলিম বক্ত ২৬০ ভোট পেয়ে প্রথম ও প্রতিদ্বন্দী মহসিন আহমেদ ২০০ ভোট পেয়ে দ্বিতীয়।
সহ-সম্পাদক মিছিল মিয়া ২৯৩ ভোট পেয়ে প্রথম ও
প্রতিদ্বন্দী রিপন মিয়া ২৭৩ ভোট পেয়ে দ্বিতীয়।
সহ সভাপতি সোহেল মিয়া ৪০০ ভোট পেয়ে প্রথম ও
প্রতিদ্বন্দ্বী রাসেল মিয়া ১৪১ টি ভোট পেয়ে দ্বিতীয়।
দপ্তর সম্পাদক সুমন মিয়া ৩৯১ ভোট পেয়ে প্রথম ও
রাজত দর ১৬১ ভোট পেয়ে দ্বিতীয়।
প্রচার সম্পাদক:- কামরুজ্জামান বাবলু ২৯৫ ভোট পেয়ে প্রথম ও আব্দুল আলী ২৪০ ভোট পেয়ে দ্বিতীয়।
সদস্য পদে সুন্দর আলী ২৯০ ভোট পেয়ে প্রথম ও জসিম উদ্দিন ২৪৮ ভোট পেয়ে দ্বিতীয় খালেদ মিয়া ২০৮ পেয়ে তৃতীয়।
নির্বাচন চলাকালীন সময়ে ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে ছিলেন, শেরপুর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সাব্বির আহসান এসআই মোশাহিদ কামাল।
উপস্হিত ছিলেন, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
