মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান।
বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন মৌলভীবাজার ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মৌলভীবাজার কর্তৃক আয়োজিত এই হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ মশিউর রহমান বলেন, প্রতিবন্ধীরা কোনো অভিশাপ বা ভাগ্যের ফল নয় এটি প্রকৃতির নিয়ম।
বিভিন্ন কারণ যেমন পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে অসচেতনতা ও জেনেটিক বৈশিষ্ট্যের কারণে শিশুরা প্রতিবন্ধী হতে পারে। তিনি আরো বলেন, প্রতিবন্ধী শিশুরা আমাদের ভাই বোন, তাদেরকে আপন করে নিতে হবে। তাদের অধিকার যথাযথভাবে প্রতিষ্ঠা করে তাদেরকে সঠিক ও সুস্থ ভাবে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার দিতে হবে।
