মৌলভীবাজারে খাসজমি বন্দোবস্তপ্রাপ্ত ১০শতক করে ৪০টি ভূমিহীন পরিবারের মাঝে কবুলিয়ত হস্তান্তর অনুষ্ঠান অনুষ্টিত হয়। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের হলরুমে কবুলিয়ত হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠান পরিচালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে। হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
