মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জিয়াউর রহমানসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশ এর কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার এসময় পূজা উদযাপনের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ে সম্যক ধারণা গ্রহণ করেন এবং জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় যেকোন সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় মাস্ক পরিধান ব্যতীত পূজা মন্ডপে আগতদের মাঝে জেলা প্রশাসন, মৌলভীবাজার এর পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।